বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

মিনারুল হত্যা মামলায় ডা. আইভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭৩ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে বহুল আলোচিত মিনারুল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (আজ) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে ডা. আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. কাউয়ুম খান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ মিনারুল হত্যা মামলায় ডা. আইভীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিল। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে গুলিতে মিনারুল নামে এক যুবক নিহত হন। এই হত্যাকাণ্ড ছাড়াও ডা. আইভীকে একই সময়ে সিদ্ধিরগঞ্জে গুলিতে রিকশাচালক তুহিন হত্যা মামলা এবং একটি বিস্ফোরক আইনের মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে।

প্রাথমিকভাবে ডা. আইভীর বিরুদ্ধে মোট পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে এই তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। অবশিষ্ট দুটি মামলায়ও তাকে পর্যায়ক্রমে গ্রেফতার দেখানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেফতারের পর থেকে ডা. সেলিনা হায়াত আইভীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তার রিমান্ড কার্যকর করার জন্য পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102