সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

না’গঞ্জের সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ 🪪

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতদের পরিবার ও আইনজীবীরা রবিবার (২৭ এপ্রিল) সকালে জেলা আদালত প্রাঙ্গণে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন এবং “বিচার চাই, বিচার চাই, বিচার চাই এখনই! স্লোগান দেন।

নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা আমাদের স্বামী-সন্তানদের আর ফিরে পাবো না। অন্তত ন্যায়বিচার যেন দ্রুত হয়, এটাই আমাদের একমাত্র চাওয়া।

মামলার আইনজীবী ও মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের সাত খুন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। গডফাদারদের ছত্রছায়ায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আজও বিচার প্রক্রিয়া ঝুলে আছে, কারণ আসামিরা প্রভাবশালী। আমরা দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের এই সাত খুন মামলা দেশব্যাপী আলোচিত ও বিতর্কের জন্ম দিয়েছে। নিহতদের পরিবার ও আইনজীবীরা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের জন্য আন্দোলন করে আসছেন। তাদের দাবি, মামলাটির রায় যেন শিগগিরই কার্যকর করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102