রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি বাস্তবায়ন উপকমিটিতে সদস্য হলেন যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী জাহিদুল হক বাঁধন দেশ ও জাতির কল্যাণে নৈতিক ও আদর্শিক মানুষ গড়ার বিকল্প নেই: আবদুল জব্বার  নারায়ণগঞ্জে রথযাত্রা উৎসব নির্বিঘ্ন করতে জেলা পুলিশের বিশেষ প্রস্তুতি ও মতবিনিময় সভা রাজনৈতিক প্রতিহিংসার মামলায় কারামুক্ত ব্যবসায়ী ও সমাজসেবক চাঁন মিয়া ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পরিচিতি সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত আল ফালাহ নেতৃবৃন্দের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মাসদাইরে এলাকাবাসীর বিশাল বিক্ষোভ সোনারগাঁয়ে অসুস্থ যুবদল নেতা অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের আস্থা অর্জন সহ নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক আদর্শিকভাবে গড়ে তুলতে হবে: মুহাম্মদ আবদুর রব ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন

জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানার পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২০০ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানার ৬১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের চায়না পার্ক চাইনিজ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়।

মনির হোসেনকে সভাপতি ও মো. সোলায়মান ভুইঁয়াকে সাধারন সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানার পুর্ণাঙ্গ কমিটি আনুমোদন দেয় জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জিএম সুমন মুন্সি ও সদস্য সচিব শফিকুল ইসলাম।

জেলার আহবায়ক জিএম সুমন মুন্সি বলেন, বিগত ১৬ বছর যাবত আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে কমিটি গঠন তো দূরের কথা কোন আলোচনা সভাই করতে পারি নাই। গত ৫ ই আগস্ট এর ছাত্র জনতার আন্দোলনে বাকশালী ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার দেশ থেকে পলায়নের মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতার সুঘ্রাণ পেতে শুরু করেছে। তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষনা করেছেন আমাদের সে অনুযায়ী সামনে অগ্রসর হতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা যারা কমিটিতে আছেন সুনামের সাথে এলাকায় কাজ করবেন, দলের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করবেন না। যদি কারো বিরুদ্ধে চাদাঁবাজি সন্ত্রাসীর অভিযোগ পাওয়া যায় আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।

এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান শিপু, মো, আবু সাইদ (সাদেক), মো. আল-আমিন, সহ-সাধারন সম্পাদক ওমর ফারুক (জয়), সাংগঠনিক সম্পাদক মো. ফৈরদাউস (বিজয়), সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রহিম দপ্তর সম্পাদক মো. ফরহাদ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102