বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান 

রূপগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২১৩ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া স্কুলছাত্র জোবায়ের হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ক্যাপিটাল মেরিনা জেটির নিচ থেকে তার লাশ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশটি উদ্ধার করে।

জোবায়ের হোসেন রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপন হোসেনের ছেলে। সে ভোলাবো শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোবায়ের ও তার তিন বন্ধু দাউদপুর খেয়াঘাট থেকে ভোলাবো যাওয়ার জন্য নৌকায় ওঠে। নৌকাটি নদীর মাঝামাঝি এলোতে ডুবে যায়। এ সময় জোবায়েরের বন্ধু সায়েম, সিয়াম ও রাব্বি সাঁতার কেটে তীরে উঠলেও জোবায়ের নিখোঁজ হন।

ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি শুরু করে। শনিবার সকাল ৯টার দিকে ক্যাপিটাল মেরিনা জেটির কাছে নদী থেকে জোবায়েরের লাশ উদ্ধার করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102