বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

কারামুক্ত হয়ে কর্মী সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন জাকির খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩৭২ 🪪
নারায়নগঞ্জে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কারাগার থেকে মুক্ত হলেন হত্যাসহ ৩৩ মামলার আসামি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

 রোববার (১৩ এপ্রিল) সাড়ে দশটার দিকে জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন জাকির খান।

তাকে অভ্যর্থনা জানাতে সকাল ৮টা থেকে কারাফটকের সামনে ফুলের মালা ও গাড়িবহর নিয়ে অপেক্ষায় ছিলেন হাজার হাজার অনুসারী ও কর্মী-সমর্থকরা। কারামুক্ত হয়ে জাকির খান তাদের নিয়ে নগরীতে শোডাউন করেন। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, বঙ্গবন্ধু সড়কসহ আশেপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কটির ঢাকামুখী লেনের উপর গাড়িবহর নেতা-কর্মীদের উপস্থিতির কারণে অন্তত প্রায় দেড়ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। প্রায় ২ ঘন্টার পর এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দীর্ঘ বছর পলাতক থাকার পর ২০২২ সালের ৩রা সেপ্টেম্বর র‌্যাব-১১ এর এক অভিযানে ঢাকা থেকে গ্রেপ্তার হন জাকির খান।

তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে ৩৩টি মামলা ছিল। গত বছরের ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকটি মামলায় জামিন ও খালাস পান জাকির খান।

সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি ২২ বছর পর নারায়ণগঞ্জে আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির খান সহ সকল আসামিকে খালাস দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম।

মামলায় খালাস পাওয়া বাকি আসামিরা হলেন- জাকির খানের দুই ছোট ভাই জিকু খান ও মামুন খান, তার সহযোগী জঙ্গল ওরফে লিটন, মোক্তার হোসেন, মনিরুজ্জামান শাহীন, নাজির আহমেদ ও আব্দুল আজিজ।

রোববার সকালে কারাফটকের সামনে এ্যাড, রাজীব মন্ডল জানান, জাকির খানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। সবগুলোতেই তিনি খালাস কিংবা জামিনে আছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102