বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিলেন সাবেক কাউন্সিলর সাদরিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩৮৭ 🪪

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্যাতনের প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডে গাজায় গণহত্যা বন্ধের দাবি ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সাদরিল বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর যে জুলুম-অত্যাচার চালাচ্ছে, তা দেখে সারা বিশ্বের মুসলিমরা মর্মাহত। আমরাও গভীরভাবে মর্মপীড়িত। আমরা তাদের পাশে দাঁড়াতে না পারলেও প্রতিবাদ ও বিক্ষোভের মাধ্যমে সমর্থন জানাচ্ছি। আজ থেকে সব ইসরায়েলি পণ্য বয়কট করব। এভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাব।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক গোলাম মুহাম্মদ কায়সার রিফাতসহ ৫নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102