সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

না’গঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান আগমী ১৩ এপ্রিল পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩২২ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান আগামী ১৩ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। সামাজিক মাধ্যম ও রাজনৈতিক মহলে বেশ কিছুদিন যাবত তার মুক্তি নিয়ে জোরালো আলোচনা চলছিল।

দীর্ঘ ২২ বছর পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১-এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জাকির খান গ্রেপ্তার হন। এর আগে তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

গত ৭ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোমিনুল ইসলামের রায়ে আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলা থেকে জাকির খান বেকসুর খালাস পান। আদালত থেকে তার খালাসের রায় ঘোষণার পর পাড়ায় সমর্থকদের ব্যাপক শোডাউন দেখা গিয়েছিল।

জাকির খান ১৯৮৯ সালে জাতীয় পার্টির প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে ১৯৯৪ সালে ছাত্রদলে যোগ দেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন এবং ডিআইটিতে তার সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন মামলায় আগেও তিনি কারাবরণ করেছেন।

দেশের বাইরে থাকলেও তার অনুসারীদের ওপর জাকির খানের নিয়ন্ত্রণ অব্যাহত ছিল বলে রাজনৈতিক মহলে জানা গেছে। তার মুক্তিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন গতিবিধির সম্ভাবনা দেখা দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102