বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান 

শরীরে আগুন লাগিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২২৫ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন স্থানীয় যুবলীগ নেতা মো. আশিকুর রহমান (৩০)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আশিকুর রহমান সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ছিলেন। তিনি শম্ভুপুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জেরে আশিকুর রহমান নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান। চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনার বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ‘‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে পরে বিস্তারিত বলা যাবে।’’

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102