বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান 

না’গঞ্জ জেলা প্রশাসকের মানবিক উদ্যোগ: জুলাই আন্দোলনের আহত রুবেলকে সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জুলাই আন্দোলনে আহত বীর রুবেল মিয়ার পাশে দাঁড়িয়েছেন। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে রুবেলের হাতে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন মানবিক এই কর্মকর্তা। এসময় আবেগাপ্লুত রুবেল জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে রুবেল ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলিতে গুরুতর আহত হন। তার বাম চোখ, মাথা ও শরীরে গুলি বিদ্ধ হয়। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও সেনাবাহিনীর হাসপাতালে (সিএমএইচ) তার জটিল অস্ত্রোপচার হয়। পূর্বে পূবালী ব্যাংকের মার্কেটিং বিভাগে কর্মরত রুবেল আহত হওয়ার পর ছয় মাস ধরে বেকার। বিভিন্ন দপ্তরে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি।

রুবেল বলেন, জেলা প্রশাসক স্যার আমার কষ্ট শুনে সঙ্গে সঙ্গে সহায়তা দিলেন। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আরও বড় হয়েছেন এবং অসহায়দের পাশে দাঁড়ান।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, জুলাই বীরদের মতো সাহসী মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। তাদের জন্য কাজ করতে পারাটা আমার জন্য তৃপ্তির।

জুলাই আন্দোলনের আহতদের পাশে দাঁড়ানো এই মানবিক উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর কাছে প্রশংসা কুড়িয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102