রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জসহ ১৪নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা দিদার খন্দকারের ঈদের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত করল মাদক কারবারিরা ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গার্মেন্টস শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ ‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হলো না’গঞ্জের চাষাড়া বিজয়স্তম্ভ ও শহীদ মিনার এলাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ 🪪

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় চাষাড়াস্থ বিজয়স্তম্ভ ও শহীদ মিনার এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আজ ৩ এপ্রিল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এসময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “এ উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর নিরাপদ চলাচল, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে এলাকার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।”

পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “প্রযুক্তির সহায়তায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শহরের প্রধান স্পটগুলো পর্যায়ক্রমে সিসিটিভির আওতায় আনা হবে, যা নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102