সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সিদ্ধিরগঞ্জের মক্কীনগরে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ দোকান পুড়ে ছাই 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৬০ 🪪

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মক্কীনগরে অবস্থিত একটি ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৪টায় সেখানে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে ১৪টি দোকান পুড়ে ছাই করে দেয়। কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা প্রচেষ্টার পর বুধবার সকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, রাত ৪টার দিকে মার্কেটে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে তারা কাঁচপুর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল, তা এখনো অস্পষ্ট।

এসময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ বিভাগের কর্মী, সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুদ ও তার সঙ্গীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় এগিয়ে আসেন।

কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, আগুনের কারণ ও মার্কেটের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া নির্ধারণ করা সম্ভব নয়।

এই ঘটনায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের তদন্ত চলছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102