বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

না’গঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৩৭০ 🪪
নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিদ্যানিকেতন ট্রাস্টের তিন লাখ টাকার অর্থায়নে এই সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। প্রতিটি শিক্ষার্থীকে সেমাই, পোলাও চাল, খিচুরির চাল, মুগ ডাল, সয়াবিন তেল, চিনি ও দুধ বিতরণ করা হয়। 


স্কুলের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান বদিউজ্জামান বদু, সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ব্যরিস্টার মেহেদী হাসান, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টের কোষাধ্যক্ষ কৃষ্ণধন সাহা, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহাসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া, পবিত্র রমজান মাস উপলক্ষে স্কুলে আয়োজিত কোরআন শিক্ষার্থী প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রতিবছরের মতো এবারও ঈদের আনন্দ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ সকল শ্রেণির মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মিক উন্নয়নে ভূমিকা রাখা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102