শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালিতে যুবলীগ নেতা শাহীন ও মামুনের যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪২৫ 🪪

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত আনন্দ র‌্যালিতে যুবলীগ নেতা শাহীন সরকারের ও মামুনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান।

র‌্যালিতে যোগ দিতে সকালে শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করে শহীদ মিনারে উপস্থিত হন সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার ও যুবলীগ নেতা আশরাফউদ্দিন মামুন পাঠান। পরে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে মিছিল না’গঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানারে এড.আবু হাসমাত মো. শহীদ বাদলের নেতৃত্বে বিশাল র‌্যালিতে যোগদান করেন।

র‌্যালিটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে ২নং রেলগেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা।

এক সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী দেশি-বিদেশি অপশক্তি এখনও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

১৯৪৯ সালের ২৩ জুন যে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, তাই এখন বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে সংগঠিত এই দলের নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102