সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিম্ন আয়ের মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৪৪ 🪪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে পাঁচশত অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে সেমাই, চিনি, তৈল, ভাতের চাল, পোলার চাল, পাউডার দুধ, ডাল, লবণ ইত্যাদি ছিল।

ঈদ সামগ্রী বিতরণের আগে বক্তব্যে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। বিএনপি একটি জনমুখী দল, আর বিএনপির রাজনীতি হল এদেশের মানুষের কল্যাণের জন্য। আমার মতো দেশের প্রতিটি দলীয় নেতাকর্মী যদি অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ান, তাহলে দেশে মুক্ত বাতাসে আনন্দঘন পরিবেশে একটি ঈদ উদযাপিত হবে।”

এই উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ অসহায় ও দুস্থদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102