বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৯৫ 🪪
মাওলানা আহমদ আলী জেলা সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক এবং হাফেজ কবির হোসাইন মহানগর সভাপতি ও ইলিয়াস আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত।
৭ মার্চ ২০২৫ শুক্রবার খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার মজলিসে শূরার বার্ষিক অধিবেশন মহানগর মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।
শূরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ – ২৬ সেশনের জন্য জেলা সভাপতি হিসেবে হাফেজ মাওলানা আহমদ আলী ও সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান এবং মহানগর সভাপতি হিসেবে হাফেজ কবির হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে ইলিয়াস আহমদ নির্বাচিত হন।
শূরা সদস্যদের সাথে পরামর্শ করে ২৩ সদস্য মহানগর কমিটি এবং ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় উপদেষ্টা মুক্তিযোদ্ধা বজলুল হক, ঢাকা পূর্ব জোনের সহকারী পরিচালক অধ্যাপক শাহ আলম, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102