সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বিএনপি’র নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে এ্যাড, টিপু’র শোক 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯১ 🪪

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল নোমান এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

এক শোক বার্তায় তিনি  আবদুল্লাহ আল নোমানের মৃত্যুকে একটি অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন এবং তার পরিবার ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এডভোকেট টিপু আবদুল্লাহ আল নোমানের অবদান ও নেতৃত্বকে স্মরণ করে বলেছেন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ও আদর্শবাদী নেতা, যার মৃত্যুতে দল ও দেশ এক মহান ব্যক্তিত্বকে হারালো। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি ধৈর্য ও সাহসের আহ্বান জানিয়েছেন।

আবদুল্লাহ আল নোমান গত মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকায় তার মৃত্যু হয় বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন। ৮০ বছর বয়সী নোমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102