বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

ওসমানদের ঐতিহ্যবাহী ভবনটি ভেংঙ্গে দেয়া হয়েছে 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ 🪪
আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত ও নারায়ণগঞ্জ নগরীর চাষহাড়ায় ওসমানদের ঐতিহ্যবাহী ভবন ‘বায়তুল আমান’ ভবনটি বেকু দিয়ে ভেঙে  দেওয়া হয়েছে৷

 নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ শামীম ওসমান, সেলিম ওসমানের, দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন এ ভবনটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন একাধিক সভা অনুষ্ঠিত হয়৷

বৃহস্পতিবার(৬ই সন্ধ্যা সাতটার দিকে নগরীর মিশনপাড়া এলাকা থেকে মহানগর বিএনপির একটি মিছিল বের হয়৷ মিছিলটিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড, সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড, আবু আল ইউসুফ খান টিপু৷

মিছিলটি নগরীর  চাষাহাড়া বায়তুল আমানের সামনে এসে পৌঁছালে শুরুতে বড় আকারের হাতুড়ি দিয়ে ভবনটির দেয়াল ভাঙতে শুরু করেন লোকজন৷ পরে একটি বেকু দিয়ে ভবনটি ভেঙে দেওয়া হয়৷ ভবনটির ভেতরের একটি অংশে আগুনও দেওয়া হয়৷

রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনটি ভাঙার কার্যক্রম অব্যাহত ছিল৷ বাইরে বিএনপি নেতা-কর্মী ও উৎসুক জনতার উল্লাসও দেখা যায়৷

ঘটনাস্থলে থাকা বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা বছরের পর বছর মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে৷

আর শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী অসংখ্য গুম, খুন করেছে৷ ওসমান বাহিনীর প্রতি মানুষের যে ক্ষোভ তা এই ভবনটি ভাঙার মধ্য দিয়ে সেই ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে৷

এসময় সেখানে বিএনপির নেতাকর্মী, ছাত্র-জনতা সহ উৎসুক সাধারণ জনগন উপস্হিত ছিলো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102