বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি’র প্রতিবাদে ১৫ নং ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে না’গঞ্জ মহানগর বিএনপি 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৭ 🪪
আওয়ামীলীগ ঘোষিত ফেব্রুয়ারি মাসব্যাপী কর্মসূচির প্রতিবাদে নগরীর ১৫নং- ওয়ার্ড এলাকায়  বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। 

মঙ্গলবার (৪ই ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর লঞ্চঘাট টার্মিলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নারায়নগনঞ্জ  মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি এসময় নগরীর টানবাজার হয়ে মন্ডল পাড়া ব্রীজ হয়ে জিমখানায় এসে শেষ হয়।   বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিবাদে নানা ধরনের শ্লোগান দেয় মহানগর বিএনপির নেতাকর্মীরা।

মিছিল শেষে বক্তারা বলেন, সাধারন মানুষের সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতা–কর্মীরাও থাকবেন। অর্জিত বিজয় যাতে কোনো ষড়যন্ত্রকারী নসাৎ করতে না পারেন, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।আর আওয়ামী লীগের যেকোন কর্মসূচি বা ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দেয় তারা।

তারা আরও বলেন, দেশবিরোধী খুনি শেখ হাসিনার সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সজাগ ও সতর্ক রয়েছে ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন,মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন মীর্জা জনি, মোঃ দুলাল হোসেন, মনির হোসেন, মোঃ সাহাবুদ্দিন  সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুন, ১৩নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হিরা সরদার, যুগ্ন সম্পাদক মোঃ মাসুম  সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102