সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মাহাসড়কে চাঁদাবাজি বন্ধে অবৈধ যানবাহন আটক ও উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮৮ 🪪

মহাসড়কের চাঁদাবাজি বন্ধে ও শৃঙ্খলা ফিরিয়ে না লক্ষ্যে অবৈধ যানবাহন আটক ও উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালায় হাইওয়ে পুলিশ।

এ সময় মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়াও ২৫টি বিভিন্ন যানবাহন আটক করে মামলা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যার মধ্যে ফিটনেস বিহীন যানবাহনসহ অযান্ত্রিক যান রয়েছে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। এ সময় উপস্থিত ছিলেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোরশেদ ও শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম।
অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) বলেন, মহাসড়কের সুশৃংখলাতা ফিরিয়ে আনতে অযান্ত্রিক যান ও অবৈধ যানবাহন এবং ফুটপাট দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। আমাদের এই অভিযান ১৫ দিন চলমান থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102