মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ

মৎস্য খামার দখলে নিতে চায় সোহাগ ও মাসুদ গংরা এসপি’র কাছে লিখিত অভিযোগ- ফাতেমা মনিরের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৬ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির কে প্রাননাশের হুমকি দিয়েছে  শ্রমিকলীগের  নেতা  পলাশের পালিত ক্যাডার গংরা,বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন ফাতেমা মনির।   
তিনি জানান নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা এলাকায় জেলা পরিষদের ১.১৪ একর এবং সড়ক ও জনপথ হইতে ২২.৫০ একর সম্পত্তি লিজ নিয়া বর্নিত সম্পত্তিতে পুকুর খনন করে মৎস্য খামার করার পর ওই জমিতে জোর পূর্বক জবর দখল, দেশীয় অস্ত্র দিয়ে মারধরের চেষ্টা ও মাছ বিক্রির নগদ টাকা, মূল্যবান আসবাব পত্রাদি চুড়ির অভিযোগ এনে নারায়ণগঞ্জ জেলা পৃুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি ।
লিখিত অভিযোগ এর সূত্রে জানা যায় ঐ  ঘটনায় ফতুল্লা রেল স্টেশন ব্যাংক কলোনী এলাকার কবির হোসেন বাবুল এর ছেলে সাইফুল ইসলাম মৃদুল বাদী হয়ে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের পক্ষে বাদী হয়ে লিখিত অভিযোগটি দায়ের করেন।
মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্য্যলয়ে গিয়ে প্রত্যুষ কুমার মজুমদারের  কাছে একটি লিখিত অভিযোগ প্রদান করে ফাতেমা মনির।
লিখিত অভিযোগ বিবরনে জানা যায়, সাইফুল ইসলাম মৃদুল (৩২), পিতা-কবির হোসেন বাবুল, সাং-ফতুল্লা রেল স্টেশন ব্যাংক কলোনী, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, থানায় হাজির হইয়া বিবাদী ১। মাসুদ (৩৮), পিতা-আলাউদ্দিন, সাং- আলীগঞ্জ জং বাড়ী, ২। সোহাগ (৪২), ৩। শাখাওয়াত (৫২), ৪। সুমন (৪৫), ৫। স্মরন (৩২), সর্ব পিতা-মৃত: হাজী আব্দুল বারী চেয়ারম্যান, ৬। মুকুল (৩৬), পিতা-মৃত: গিয়াস উদ্দিন, সাং-আলীগঞ্জ, ৭। রুবেল (৩২), পিতা- আঃ আজিজ, ৮। নুরে আলম (২৭) পিতা-অজ্ঞাত, ৯। আজমীর (২৮), পিতা- জহির, ১০। সানি (২৮), পিতা-লেবুল্লা, ১১। শাওন (২৬), পিতা-অজ্ঞাত, মাতা-আকলিমা বেগম, সর্ব সাং-আলীগঞ্জ, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, নারায়ণগঞ্জ জেলা পরিষদ হইতে পাগলা মেরী এন্ডারসন এর পূর্ব পার্শ্বে জেলা পরিষদের ১.১৪ একর এবং সড়ক ও জনপথ হইতে ২২.৫০ একর সম্পত্তি ফাতেমা মনির লিজ নিয়া বর্নিত সম্পত্তিতে পুকুর খনন করিয়া মৎস্য খামার স্থাপন করিয়া দীর্ঘদিন যাবৎ মৎস্য ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে। আমি উল্লেখিত মৎস্য খামারে কেয়ারটেকার হিসেবে নিয়োজিত আছি। উল্লেখিত বিবাদীগন উক্ত মৎস্য খামারটি জোর পূর্বক দখল করার পায়তরায় লিপ্ত থাকিয়া বিভিন্ন সময় মৎস্য খামারে বিভিন্ন প্রতিবন্ধকতাসৃষ্টি করিয়া আসিতেছিল।
এরই ধারাবাহিকতায় গত-১৬/১২/২০২৪ তারিখ বেলা অনুমান ১১টার সময় উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন প্রত্যেকে হাতে রাম দা, ছোরা, চাকু, লোহার রড, জিআই পাইপ, হকিষ্টিক ইত্যাদি দেশীয় অস্ত্র-সসূত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতাবদ্ধে অনাধিকারে বর্নিত মৎস্য খামারের ভিতর প্রবেশ করিয়া মৎস্য খামার জোর পূর্বক দখল করার চেষ্টা করে। বিবাদীদের বাধা নিষেধ করিলে বিবাদীরা আমাকে মারধর করার জন্য উদ্যত হয়। এক পর‌্যায়ে বিবাদীরা মৎস্য খামারের ভিতর একটি সাইনবোর্ড স্থাপন করতঃ বিবাদীরা মৎস্য খামারে স্থাপনকৃত ২০টি সিসি ক্যামেরা, মূল্য অনুমান ৩৫,০০০/-টাকা, অনুমান ৪০,০০০/- টাকার বৈদ্যুতিক তার, একটি স্টিলের নৌকা, মূল্য অনুমান ৪০,০০০/-টাকা সহ মৎস্য খামারের অফিস রুমের তালা ভাঙ্গিয়া অফিসের টেবিলের ড্রয়ারে রক্ষিত মাছ বিক্রয়ের নগদ ২,৫০,০০০/- টাকা চুরি করিয়া নেয়। সংবাদ পাইয়া আমি আমার বর্নিত মৎস্য খামারে যাইয়া বিবাদীদেরকে বাধা দিতে গেলে বিবাদীরা আমাকে এই মর্মে হুমকি প্রদান করে যে, বিবাদীরা আমার মৎস্য খামার যে কোন মূল্যে জবর দখল করিয়া নিবে। আমি সহ আমার লোকজন বাধা দিতে গেলে বিবাদীরা আমাদেরকে খুন জখম করিবে মর্মে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে। ঘটনার বিষয়ে স্থানীয় লোকজনকে জানাইয়া আমার আত্মীয় স্বজনের সহিত আলোচনা করিয়া ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করিলে উক্ত সংবাদ পাইয়া উপরোক্ত বিবাদীগণ সহ ১২। সুজন, পিতা- নূরু, ১৩। রিয়াজ, পিতা- সফরদ্দিন, উভয় সাং- আলীগঞ্জ, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত নামা ২৫/৩০ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়া আমার মাছের খামারে অনধিকার প্রবেশ করিয়া আমার মাছের খামার তালাবদ্ধ করিয়া এবং আমার ম্যানেজার ও কেয়ারটেকারকে এলোপাথারী ভাবে মারপিট করিতে থাকাবস্থায় উক্ত সংবাদ পাইয়া আমি সহ উক্ত এলাকার মহিলা ভয়েস চেয়ারম্যান উক্ত ঘটনাস্থলে আসিলে উপরোক্ত বিবাদীগণ আমাকে সহ মহিলা ভায়েস চেয়ারম্যান- ফাতেমা মল্লিককে সহ এই মর্মে হুমকী প্রদান করে যে, উক্ত বিষয় নিয়া বেশি বারাবারি করিলে, তোর মাছের খামারের লোকজন ও তোদেরকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102