রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ কথিত এক যুবদল নেতা কালা’কে দিয়ে খানপুরে চাঁদাবাজী করে: সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান শ্রীরামচন্দ্রকে অবমাননাকারীদের বিচার করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না’ নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি ১৪ দফা দাবিতে ফ্রেশ অ্যাপারেলস শ্রমিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম; নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ

পূর্বাচল লেকে পাওয়া মরদেহের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩৩ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি লেকে পাওয়া মরদেহের পরিচয় মিলেছে। নিহত কিশোরীর নাম সুজানা।

১৮ বছর বয়সী এ তরুণী ঢাকার ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
সুজানা ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার কন্যা।

মরদেহটি শনাক্ত করেছেন তার মা চম্পা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

পরিবারের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান, সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাবে বলে বের হয়েছিল সুজানা। রাতে আর বাসায় ফেরেনি। গণমাধ্যমে একটি অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের সাথে যোগাযোগ করে মরদেহটি সুজানার বলে শনাক্ত করেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকার লেক থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা সকাল ৮টার দিকে লেকটিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, “প্রাথমিকভাবে নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, গতরাতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন।”
লেকের পাশ থেকে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি লিয়াকত আলী।

দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102