মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ

জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ 🪪

শনিবার জাতীয় নাগরিক কমিটি, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে এই সভা অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানার প্রতিনিধি আব্দুর রহমান গাফফারির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব অ্যাড আব্দুল্লাহ আল-আমিন।

গত ৫ ডিসেম্বর,২০২৪ জাতীয় নাগরিক কমিটি নারায়নগন্জের ফতুল্লা থানার ১৯৮ জন সদস্যের “প্রতিনিধি কমিটি” ঘোষণা করা হয়।সভায় সদ্য গঠিত ফতুল্লা থানার অন্যান্য প্রতিনিধি সদস্যদের পরিচয় পর্ব শেষে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এ্যাড আবদুল্লাহ আল-আমিনসহ ফতুল্লা থানার প্রতিনিধি দিলশাদ আফরিন,জোবায়ের তামজিদ, পারভিন আখতার, নারায়নগন্জ সদর থানার প্রতিনিধি শওকত আলী প্রমুখ।

কমিটির সদস্যদের উদ্দেশ্যে অ্যাড আব্দুল্লাহ আল- আমিন বলেন, জুলাই অভ্যুত্থান চলাকালীন শহীদ হওয়া ভাই ও বোনদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ।ফতুল্লা থানার প্রতিনিধিদের অনুরোধ করবো আশেপাশের আহত এবং নিহত পরিবারের খোজ খবর রাখবেন। চিকিৎসার বা অর্থ সহায়তার প্রয়োজন হলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে যোগাযোগের ব্যাবস্থা করবেন।এছাড়াও তিনি নিজেদের মধ্যে সম্প্রীতির সম্পর্ক বজায় রেখে স্থানীয় পযার্য়ে কর্মসূচি গ্রহণ করতে আহবান জানান।

পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন, নাইমুল খান রওনাক, রাফিদুর রহমান রিদয়, রায়হান শরিফ, ফজলে রাব্বি, শফিকুল ইসলাম সাদ, আজিজাহ তাসনিম, জোবায়ের মাহমুদ, শরিফ আকন্দ, তরিকুল ইসলাম রাকিব, রাশেদ তালুকদার, তানভীর রিশাদ,ফয়সাল আহমেদ,নাঈম তাসভির, আসিফ আহমেদ, আল মাহমুদসহ জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার অন্যান্য প্রতিনিধিরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102