বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

জাকির খানের বিরুদ্ধে মামলা দিয়েও শান্ত হয়নি,এখনো ষড়যন্ত্র হচ্ছে – মনির খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৩ 🪪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রছাত্রী সহ সকল শহিদদের স্মরনে ও দেশনত্রী বেগম খালেদা জিয়া, জাকির খানের রোগ মুক্তি কামনার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১লা সেপ্টেম্বর)  বাদ জোহর দেওভোগ পানির টাংকি প্রাইমারী  স্কুল মাঠে জাকির খান মুক্তি পরিষদের আয়োজনে এ কর্মসূচী পালন করে দলীয় নেতা-কর্মীরা। 
এসময় ১৪ নং- ওয়ার্ড জাকির খান মুক্তি পরিষদের সভাপতি মোঃ আলিম খানের সভাপতিত্বে ও মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মনির হোসেন খান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক মোঃ সলিম উল্লাহ করিম সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ, নারায়নগন্জ সদর থানা   বিএনপির lসাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন খান, জাকির খান মুক্তি পরিষদের যুগ্ন সম্পাদক মোঃ কাঞ্চন।
নেতাকর্মীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে মোঃ  মনির হোসেন খান বলেন জাকির খানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েও শান্ত হয়নি সরযন্ত্রকারীরা, তারা এখোনো সরযন্ত্র করছে। তাদেরকে মোকাবিলা করতে হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে  এজন্য প্রয়োজন আপনাদের সহোযগিতা। এবং  বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি  ও জাকির খান যেনো বন্দি জীবন থেকে শান্তিপূর্ণ ভাবে মুক্তি পায় আপনারা দোয়া করবেন।
 মিলাদ ও দোয়া মাহফিলে জাকির খান মুক্তি পরিষদের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্হিত ছিলেন মোঃ রুবেল, মোঃ রাসেল, মোঃ জুবায়ের,মোঃ রাজিব, মোঃ বাবু, মোঃ সোহেল সহ প্রমূখ। মিলাদ ও মাহফিল পরিচালনা করেন মুফতি মোঃ ইউসুফ। পরে উপস্হিত সকলের মাঝে নেওয়াজ পরিবেশন করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102