সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সহকারী এটর্নী জেনারেল পদে নিয়োগ পাওয়ায় আল আমীন সিদ্দিকীকে ফুলেল শুভেচছা জানান জাহিদ হাসান রোজেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২২৪ 🪪

বাংলাদেশের এসিস্ট্যান্ট এটর্নী জেনারেল পদে নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জের কৃতি সন্তান এড. আল আমীন সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীবৃন্দ।

বুধবার (২৮ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁকে এই পদে নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ ল’ অফিসার অর্ডার ১৯৭২ এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতা বলে এই আদেশ দেন।

এডভোকেট আল আমীন সিদ্দিকী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নভুক্ত গাজীনগর গ্রামের বাসিন্দা। তিনি কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা স্টেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। অতঃপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এলএল.বি. (অনার্স) ও এলএল.এম. ডিগ্রি অর্জন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102