সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সোনারগাঁয়ে ছোট ভাইয়ের সম্পত্তি বড় ভাই কর্তৃক আত্মসাৎ এর অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৩১ 🪪
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়ন মহজমপুর বাজার সংলগ্ন কাজীপাড়া গ্রামে ছোট ভাইয়ের সম্পত্তি বড় ভাই কর্তৃক আত্মসাথের অভিযোগ করেন নূরে আলম স্বপন।
এ সময় নুরে আলম স্বপন বলেন  পৈত্রিক সম্পত্তি আমার বড় ভাই সাদেকুর রহমান বাচ্চু আমাকে বুঝিয়ে না দিয়ে আমাকে বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। 
তারা বাপের সম্পত্তিতে বড় বড় বিল্ডিং করে সুখে শান্তিতে আরাম আয়েশ করে থাকছেন অথচ আমার সন্তানদের নিয়ে আমি ভাঙ্গা একটা ঘরে অবস্থান করছি এ ভাঙ্গা ঘর মেরামত করতেও তারা আমাকে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে।
এ বিষয়ে সমাজের পঞ্চায়েত কমিটির নিকট বিচার দায়ের করলে পঞ্চায়েত কমিটির কথা অমান্য করে সাদেকুর রহমান আমাকে সম্পত্তি ও ঘর দরজা কোন কিছুই তৈরি করতে দিবে না বলে হুমকি প্রদান করে চলে যায়।
পরে আমি সুষ্ঠু ও সুক্ষয় বিচার পাওয়ার জন্য সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করলেও সাদেকুর রহমান বিচ্চু আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকার কারণে তার দলীয় ক্ষমতার দাপটে আইন প্রশাসনও ব্যর্থ হয়।
এখন স্বৈরশাসনের পতন হয়েছে এই আওয়ামী লীগ নামধারী আমার বড় ভাই সাদেকুর রহমান বাচ্চু আমার উপর যে নির্মম অত্যাচার চালিয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নিকট আমার জোরালো দাবি আমার সম্পত্তি ও আমার স্থাপনা তৈরি করার ব্যবস্থা করে তাকে বিচারের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এসময় এলাকাবাসী বলেন আমরা বহুবার নূরে আলম স্বপন এর বড় ভাই সাদেকুর রহমানকে নিয়ে সুষ্ঠু সমাধানের জন্য বসার চেষ্টা করেছি কিন্তু উনি বসতে চাননি এবং স্বপনের জায়গা বুঝিয়ে না দিয়ে উল্টো তাকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102