বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

এসিস্ট্যান্ট এটর্নী জেনারেল পদে নিয়োগ পেলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান এড.আল আমীন সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৩০ 🪪

নারায়ণগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. আল আমীন সিদ্দিকীকে বাংলাদেশের এসিস্ট্যান্ট এটর্নী জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (২৮ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁকে এই পদে নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ ল’ অফিসার অর্ডার ১৯৭২ এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতা বলে এই আদেশ দেন।

এডভোকেট আল আমীন সিদ্দিকী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নভুক্ত গাজীনগর গ্রামের বাসিন্দা। তিনি কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা স্টেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। অতঃপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এলএল.বি. (অনার্স) ও এলএল.এম. ডিগ্রি অর্জন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102