সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সেন্টু চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৪১ 🪪
নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু’র বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত। 

বুধবার (২৮শে আগস্ট) সকাল  ১১টায় নগরীর  প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালন করে এলাকাবাসী।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটি কুচক্রী মহল গভীরভাবে ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় চেয়ারম্যান সেন্টুকে জড়ানো হয়েছে। দীর্ঘ সময় ধরে তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান হয়ে মানুষের পাশে দাড়িয়েছেন। দলমত নির্বিশেষে জনগনের কল্যাণে কাজ করেছেন। কুতুবপুর ইউনিয়ন একসময় খুন, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণসহ নানা অপরাধের অভয়ারান্য ছিলো। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে মনিরুল আলম সেন্টু দায়িত্ব নেয়ার মধ্য দিয়ে তার সাহসী নেতৃত্বেই শান্ত হয়েছে কুতুবপুর এবং ধ্বংস হয়েছে ত্রাসের রাজত্ব।

তিনি শান্তি প্রিয় বৃহৎ জনগোষ্ঠীর সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ঠিকানা। তাই সাধারণ মানুষ মনে করেন, চেয়ারম্যান সেন্টুর নেতৃত্বেই কুতুবপুর সবচেয়ে নিরাপদ। এমন একজন জনপ্রিয় চেয়ারম্যানকে আমাদের কাছ থকে তথা কুতুবপুরবাসীর কাছ থেকে দুরে সরিয়ে রাখতে এ সমস্ত মামলায় তাকে জরানো হয়েছে।

তারা আরও বলেন, আমরা দেখেছি বিগত আওয়ামী শাসনামলে গায়েবী হামলা-মামলা হয়েছে, ব্যাপক বৈষম্য হয়েছে। সেই সকল হামলা-মামলা ও  বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমরা জয়ী হয়েছি। কিন্তু এখনো যদি আবার সেই গায়েবী মামলা দেয়া হয়, তাহলে ছাত্র-জনতা তথা আমাদের সেই আন্দোলনের কি মূল্য রইলো? যারা এই গায়েবী মামলা দিয়ে সেন্টু চেয়ারম্যানসহ নিরপরাধী ব্যক্তিদেরকে হয়রানী করতে চায়, তারা মূলত এই অন্তর্বর্তীকালীণ সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়।মনিরুল আলম সেন্টু ২০০২ সাল থেকে এখন পযন্ত কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে।

২০২১ সালে সর্বশেষ নির্বাচনে তৎকালীন এমপি শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগের নেতারা তাকে জোরপূর্বকভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে বাধ্য করে। পরবর্তীতে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেও আওয়ামী লীগে যোগদান করেননি তবে সেন্টুর পক্ষে নৌকার মনোনয়ন আনার বিষয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছেন শামীম ওসমান। সেন্টু চেয়ারম্যান আওয়ামী লীগের সদস্য পদ না নিয়েও নৌকার মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচন করার পর থেকে একটি কুচক্রী মহল তার পেছনে উঠে পড়ে লেগেছে।

মানব-বন্ধনে ফতুল্লার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ  সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশগ্রহন করে ।

মানববন্ধন কর্মসূচী  পালন শেষে মামলা থেকে সেন্টু চেয়ারম্যানের নাম প্রত্যাহারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102