বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আনু নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও বিচার দাবী করলো এলাকাবাসী 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৯২ 🪪
নারায়নগন্জ মহানগর   যুবদলের সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন আনুর মৃত্যুর ঘটনায় সুষ্ঠ বিচারের দাবীতে জেলা প্রশাসক এর কার্য়ালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বুধবার ( ২৭শে আগস্ট ) দুপুরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিহত আনোয়ার হোসেন আনুর মৃতদেহের ময়না তদন্ত শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে স্মারক লিপি প্রদান করেন স্বজনরা।

ঐ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে ,এরা হলেন নিহত আনোয়ার হোসেনের মেয়ে জান্নাত আরা জাহান প্রেরনা (২১) ও ছেলে সারিদ হোসেন (১৯), বাবুরাইল এলাকার করিম মিয়ার ছেলে ও সাবেক স্ত্রী ভাই – বোন নুর আলম (৪৫), কাজল (৩২) ও রোকসানা আক্তার পুতুল (৪৬) ও কাজের মেয়েকে কে ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক ও সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা বলেন, আনোয়ার নিহতের ঘটনার যারা জড়িত তাদের কে সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবী জানান।  নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যা ঘটনায় জেলা সিভিল সার্জন ১৫ লক্ষ টাকার বিনিময়ে রির্পোট ঘুড়িয়েছে এমন ঘটনা পুনরাবৃত্তি হলে আমরা কাউকে ছাড় দিবোনা।

এবিষয়ে নিহতের ভাগীনা গোফরান হৃদয় বলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় আমাদের আশ্বস্ত করেন নিহতের ঘটনায় সুষ্ঠ তদন্ত করা হবে প্রয়োজনে ডিবিতে মামলা হস্তান্তর করা হবে। এটা কোন রাজনৈতীক মামলা না তাই কাউকে ছারদেওয়া হবেনা।

এজহারে অভিযুক্তরা হলেন ফতুল্লা বিসিক মার্টিন গার্মেন্টেস গলি গোল মোহাম্মদের ছেলে রাসেল মাহমুদ (৪২). নিহতের সাবেক স্ত্রী ও বর্তমান রাসেল মাহমুদের স্ত্রী পাপিয়া আক্তার পান্না (৪২), মাসদাইর শহিদ সাব্বির আলম খন্দকার  সড়কে  (হেলেনা কটেজ এর ৯ম তলার ভাড়াটিয়া) নিহতের মেয়ে জান্নাত আরা জাহান প্রেরনা (২১) ও ছেলে সারিদ হোসেন, বাবুরাইল এলাকার করিম মিয়া ছেলে নুর আলম (৪৫), কাজল (৩২) ও মেয়ে রোকসানা আক্তার পুতুল (৪৬), বিসিক মার্টিন গার্মেন্টেস এর গলির মৃত: আজগর সরদার ছেলে গোল মোহাম্মদ (৬৫)সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে নিহতের ভাই হাজী আবুল কাশেম বাদশ বাদী হয়ে মামলা দায়েরকরেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102