বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সোনারগাঁ মাদকের আখড়া দেখার কেউ নেই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩০৮ 🪪
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার  কাচপুর ইউনিয়নের সোনাপুর, বেহাকৈর, গঙ্গাপুর,  খালপার চেঙ্গাইন, হয়ে উঠেছে মাদকের স্বর্গরাজ্য।
মাদকের থাবায় নাস্তানাবুদ একটি প্রজন্ম। শহর থেকে গ্রামাঞ্চল-সর্বত্রই নেশা এখন হাতের নাগালে। এক যুগে এর বিস্তার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
এলাকাবাসী জানান তারি ধারাবাহিকতায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাচপুর ইউনিয়ন খালপাড় চেঙ্গাইনে মাদকের রমরমা ব্যবসা পরিচালনা করছেন আক্তারের ছেলে রায়হান প্রদান ওরফে রিশান, সালামের ছেলে সুমন, শহিদুলের ছেলে রাজু, নুরুদ্দিনের ছেলে রিয়াজ, জলিলের ছেলে রিপন। এলাকাবাসী আরো জানান ,এই মাদক কারবারীদের অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
অন্যথায় এলাকার যুবসমাজ নেশার সাথে জড়িত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হবে। সেই সাথে স্কুল কলেজের ছাত্ররাও নেশায় আসক্ত হওয়ার উপক্রম হচ্ছে।
মাদক কেনাবেচা ও সেবনকে কেন্দ্র করে এলাকায় ভয়ংকর সংঘর্ষ  সংঘটিত হতে পারে বলে মনে করেন এলাকাবাসী।
এলাকার সুশীল সমাজ আরো বলেন মাদকদ্রব্য লেনদেনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে বিদেশে। নেশাজাতীয় দ্রব্যের বিস্তারের এই সর্বনাশা চিত্র যেভাবে আর্থিক ও শারীরিক ক্ষতিসহ মাদকদ্রব্য সেবনে একজন ব্যক্তি নিজে যেমন ধ্বংস হচ্ছেন, একই সাথে তারা অসহায় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন পরিবারের সদস্যদের।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102