বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৮০ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শোভাযাত্রা, গাছের চারা বিতরন ও রোপণের মধ্য দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোঃ মাহবুবুর রহমান সরকার এর তত্ত্বাবধানে নারায়ণগঞ্জের ৫ টি উপজেলায় এই বৃক্ষ রোপণ অভিযান ২০২৪ এর  কর্মসূচি পালন করা হচ্ছে।
এ অভিযান সফল করতে ৩০ জুলাই মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে ঔষধি গাছের চারা রোপন করেন নারায়ণগঞ্জ সদর  উপজেলা’র  নির্বাহী অফিসার মোঃ দেদারুল ইসলাম।
বৃক্ষ রোপণ শেষে উপস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের কমান্ডার, দলনেতা ও দলনেত্রীগণের মধ্যে ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়।
বৃক্ষ রোপণ ও বিতরণী এ কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক খায়রুল আলম ও প্রশিক্ষিকা ফাতেমা বেগম,নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ সহ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102