বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সাব্বির হত্যা মামলায় জাকির খানের বিরুদ্ধে  ২জনের সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৩১১ 🪪

নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে আদালতে আরও ২ জন সাক্ষীর সাক্ষ্য  গ্রহন করেছে আদালত। 

সোমবার (২৪শে জুন) দুপুরে  অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরার আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিষয়টি ডেইলি নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। তিনি জানান, ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় দুইজনের সাক্ষ্যগ্রহণের জন্য আজ সকালে জাকির খানকে আদালতে আনা হয়েছিলো। পরে সাক্ষ্য গ্রহন শেষে জাকির খান কে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর পর দুপুর দেড়টার দিকে কারাগার থেকে কঠোর নিরাপত্তায় বুলেটপ্রুফ জ্যাকেট  পরিয়ে জাকির খানকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসে পুলিশ। হাজিরা শেষে আবারো কঠোর নিরাপত্তায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এদিকে জাকির খানকে আনার সংবাদে সকাল থেকে আদালত পাড়ায় জড়ো হয় জাকির খানের সমর্থকেরা। এজন্য আদালতপাড়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, এই পর্যন্ত মোট ৮জন সাক্ষী জাকির খানের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102