সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আমাদের পূর্বপুরুষরা পরিশ্রম করেছে বিধায় আজকে আমরা এখানে — মাহমুদুল হক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২২৬ 🪪

আমাদের পূর্বপুরুষরা পরিশ্রম করেছে বিধায় আজকে আমরা এখানে – – মাহমুদুল হক

”শ্রমিক-মালিক গড়বো দেশ স্মার্ট হবে” বাংলাদেশ’ এ শ্লোগান কে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মে) সকাল ১১টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক আফিফা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, নারায়ণগঞ্জে সাত হাজারের বেশী শিল্প কারখানা ও গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে অথচ ১০/২০ বছর আগেও এসব ভাবাই যেতো না।
এটা কিন্তু কোন মালিকের একক অবদান নয়, শ্রমিকদের রয়েছে এতে বিশাল অবদান। ধীরে ধীরে এ দেশটা আজকে যে অবস্থানে এসে দাঁড়িয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে যে উন্নয়নের কথা বলেছেন সেটা আপনার আমার সন্তানরা দেখবে। আমাদের পূর্ব পুরুষরা অনেক পরিশ্রম করেছিলেন বলেই আজকে আমরা এখানে এসে পৌছতে পেরেছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে যে বাংলাদেশ নির্মান হবে সেখানে কেউ না খেয়ে মারা যাবে না, কেউ দূর্ঘটনায় মারা যাবে না। সরকার চেষ্টা করছে, শ্রমিকরা যাতে তাদের ন্যায্য পাওনা পায় এবং তারা যেন সকল সুযোগ-সু্বিধা ভোগ করতে পারে সেজন্য সরকার কাজ করছে।

এসময় মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও শ্রমিক প্রতিনিধি হিসেবে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, শ্রমিক নেতা রাজু আহম্মেদ, মোস্তফা ভান্ডারী, সেন্টু সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102