সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৯৫ 🪪

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ মো. ফয়সাল শেখ (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে শহরের বঙ্গবন্ধু সড়কে বিপ্লব কুমার সাহার তিন তলা ভবনের ২য় তলায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শিবলী কায়েছ মীর ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই ফেনসিডিলসহ মাদক কারবারি মো. ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. ফয়সাল শেখ জেলার ফতুল্লা থানার ১০২/১, গলাচিপা কলেজ রোডের বাসিন্দা আব্দুল মালেক শেখের ছেলে।

আভিযানিক কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. শিবলী কায়েছ মীর জানান, গ্রেপ্তারকৃত মো. ফয়সাল শেখ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করিয়া নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102