বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করলো মানব কল্যাণ পরিষদ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৮৬ 🪪
 পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মীয় মূল্যবোধে মানবিক মানুষ তৈরীর লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের মাঝে ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করেছে মানব কল্যাণ পরিষদ। এছাড়াও নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে পথশিশু ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন এবং সকলকে মানবিক গুণাবলী নিয়ে মানবতার সেবায় কাজ করার আহ্বান জানান।
মানবিক মূল্যবোধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের সাংগঠনিক সচিব মোঃ আকবর হোসাইন জনি, স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েস, শিক্ষা বিষয়ক সচিব বুবলী আক্তার, নির্বাহী কর্মকর্তা ইফতে সাম ও নারী উদ্যোক্তা আয়শা আক্তার।
গত ২৮ মার্চ বৃহস্পতিবার প্রাণবন্ত মানবিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, স্বেচ্ছাসেবক কে এম নাজিম, গণমাধ্যম কর্মী মেহেদী মনজুর বকুল, বিডি নারী কল্যাণ সংস্থার সভাপতি দোলা দেওয়ান, সাধারণ সম্পাদক শিরিন খান, বিউটিশিয়ান রুনা আজাদ, মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবক রাকিবুল ইসলাম ইফতি, জারিফ অনন্ত, ইসমাইল হোসেন রাফী, স্বেচ্ছাসেবী লতিফা বেগম, সাদিয়া আফরিন তমা, নিঝুম, তানিয়া সুলতানা, শিউলি বেগম সহ অন্যান্য।
পরিশেষে সকলের মাঝে ইসলামী শিক্ষা সামগ্রীর মধ্যে কোরআন শরীফ, নূরানী কায়দা, নামাজ শিক্ষার বই ও টুপি বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102