সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বক্তাবলীতে প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৫৮০ 🪪

চাঁদা না দেওয়ার দাসু মন্ডল ও তার সমর্থকরা জার্মান  প্রবাসী গোপাল মন্ডলের বাড়ীতে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করা হয়েছে।

গত ২৭ মার্চ বুধবার দুপরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরবয়রাগাদি মন্ডল বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরৎ মন্ডলের পুত্র সন্ত্রাসী দাসু মন্ডল, দাসু মন্ডলের পুত্র রাজন মন্ডল ও সুরেশ হাওলাদারের পুত্র সুজন হাওলদার এলাকায় চিহ্নিত  মাদক ব্যবসায়ী ও সেবনকারী। সেই সুত্রে এলাকার মাদক ব্যবসা ও চাঁদাবাজির বাধা দেওয়ায় গত ২৭ মার্চ বুধবার  দাসু মন্ডল ও তার সমর্থকরা জার্মান প্রবাসী গোপাল মন্ডলের বাড়ীতে দেশীয় অস্ত্রসহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসীদের নিয়ে হামালা চালিয়ে লুটপাট, ভাংচুর করে এবং বাড়ির শিশু ও মহিলাদের মারধোর করে।

এব্যাপারে ভূক্তভোগি প্রবাসী গোপাল মন্ডল ফোনে প্রতিবেদককে জানান, ‘তারা আমার ভাই ভাতিজা। ‘তারা দীর্ঘদিন যাবত আমার কাছ থেকে চাঁদা চেয়ে হুমকি দিচ্ছে।  এলাকায় অবাধে মাদক ব্যবসা ও সেবন করে যাচ্ছে। এমনকি আমার বাড়ীর সামনে সন্ধ্যার পর থেকেই মাদক সেবনের আসর বসে। এতে আমার মা বাঁধা দিলে তারা অতর্কিত আমার  বাড়ীতে হামলা করে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে এবং  বৃদ্ধা মা’কে মারধোর করে। আমি তাদের বিচার দাবী করিছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নিব।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102