শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান

সোনারগাঁবাসী আমাকে ভালোবাসে বিগত নির্বাচনে প্রমাণ পেয়েছি- সাবেক এমপি খোকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩০৬ 🪪

সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন মতবিনিময় সভা দোয়া ও ইফতারের আয়োজন করেছে জাতীয় পার্টি। রবিবার (১৭ মার্চ) মোগড়াপাড়া চৌরাস্তা কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেওয়ানউদ্দিন চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাবেক সফল সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

লিয়াকত হোসেন খোকা বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবে এটা মেনে রাজনীতি করতে হবে। আগামীতে আমাদের আরও শক্তিশালী হতে হবে। সোনারগাঁবাসী আমাকে ভালোবাসে বিগত নির্বাচনে আমি প্রমাণ পেয়েছি। আমি সোনারগাঁবাসীর কাছে চির কৃতজ্ঞ, আপনারা আমার জন্য দোয়া করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুর, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মো. জাকির সরকার, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি নেতা, শাহীন মোল্লা, মো. হারুন অর রশীদ, মো. আনোয়ার হোসেন মেম্বার, মো. আনোয়ার হোসেন, বাহাউদ্দীন মেম্বার , ডা. আমিনুল ইসলাম, মজিবুর রহমান মেম্বার, আবুল কালাম মেম্বার, মোসলেম, মিনারা খাতুন মেম্বার,নাছিমা মেম্বার, রুবিনা মেম্বার, ইয়ামিন সুজন,আসমা মেম্বার ,যুগ্ম আহবায়ক মাঈনুল ইসলাম মামুন, মুকুলসহ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102