বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

স্বাধীনতার ইতিহাস বিকৃত করা চরম অন্যায় – শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩৫৩ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেন, আমি ১৯৬৬ সালের দৈনিক ইত্তেফাক, দৈনিক পাকিস্তান, দৈনিক আজাদ এবং বাংলাদেশের ইতিহাসবিদের সকল বই আমি সংগ্রহ করেছি। সেখানে আমি দেখেছি আমাদের এই নগরের বালুর মাঠ সেই সময় সভা হয় এবং সেই সমাবেশের সভাপতিত্ব করেন আমার বাবা এ কে এম সামসুজ্জোহা। যারা ইতিহাস বিকৃত করেছে এরাই রাজাকারের সন্তান, এরা মুখোশধারী শয়তান। তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা ভুল করে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নেন আর নাহয় যদি আপনারা চ্যালেঞ্জ করেন যে আপনারাই ঠিক। আপনারাই যদি ঠিক হন তাহলে আসেন আমিও প্রমাণ নিয়ে বসবো এই প্রেস ক্লাবে।

বুধবার (১৩ই মার্চ) ইফতারের আগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরআগে তিনি নারায়ণগঞ্জের প্রয়াত দুই সাংবাদিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় তিনি আরও বলেন, কিছুলোক কন্টিনিউ আমার পরিবার নিয়ে কিছু কথা বলছেন। তবে পূর্বে আমি তাদের কথা কোন প্রতিবাদ করেনি, কিন্তু বিগত ৭ই মার্চ আমার মায়ের মৃত্যু বার্ষিকীর সময় তারা আমার মা-বাবাকে নিয়ে কথা বলেছে। কুকুর মানুষের কামড়ালে, মানুষ কুকুরকে কামড় দেয় না। তাই আমি তাদের সাথে কোন কথার প্রতিবাদ করি নি। তারা আমাদের নারায়ণগঞ্জের ইতিহাসকে বিকৃত করে ফেলেছে।

সাংসদ আরও বলেন, আমরা ভবিষ্যতে ইচ্ছে আছে ছয় দফা মঞ্চ করবো। নারায়ণগঞ্জে কে কোন দল করেন সেটা দেখব না, এরকম যারা ভাষা সৈনিক বা বাংলাদেশের মুক্তিযোদ্ধে যারা ভূমিকা রেখেছেন এবং আছেন তাদের জন্য ছোট একটি মিউজিয়ামের মতো করবো। সেই মিউজিয়াম সব সময় খোলা থাকবে সকলের জন্য। সেখানে আমাদের পূর্বপুরুষেরা নারায়ণগঞ্জের জন্য কি কি করে গেছেন সেটাও থাকবে এবং ইতিহাসে নারায়ণগঞ্জ কি কি ভূমিক রেখেছে সেই জিনিসগুলো উল্লেখ থাকবে। আমি এই মিথ্যা তথ্য প্রচারের বিচার নারায়ণগঞ্জবাসীর কাছে দিচ্ছি। নারায়ণগঞ্জকে অস্থির করার জন্য তারা যে অপচেষ্টা করছে তাদেরকে বলতে চাই, আপনাদের বয়স হয়েছে এবার থামুন। আপনারা যদি ভুল করে থাকেন তাহলে স্বীকার করেন ভুল করে স্বীকার করাটা লজ্জার কিছু না। কিন্তু ভুলটাকে স্টাবলিষ্ট করাটাই লজ্জার বিষয়। স্বাধীনতার ইতিহাস বিকৃত করা চরম অন্যায়। আগামীকাল বা পরশুদিনের মধ্যেই আমার কাছে যে তথ্যগুলো আছে সেই পত্রিকার ও বইগুলো নিয়ে প্রেসক্লাবে আসবো। এটা যেন প্রেসক্লাবের কালেকশনে থাকে। আমি একজন সন্তান হিসেবে আমার পিতার ইতিহাস বিকৃত করার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনটা করলাম।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগহ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আরিফ আলম দীপু, সহ সভাপতি মোঃ বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জীবন সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102