সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে রোটারিয়ান নুরুজ্জামান জিকুর খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৫৭৬ 🪪

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সামাজিক সংগঠন ধলেশ্বরী তীরে ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রোটারিয়ান মোঃ নুরুজ্জামান জিকু।

শনিবার (৯ই মার্চ) বিকেলে বক্তাবলী রাজাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি ও সামাজিক সংগঠন ধলেশ্বরী তীরের যৌথ উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট গভর্নর এম খাইরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল।

এসময় ডিস্টিক গর্ভমেন্ট (২০১৯-২০২০) এম খাইরুল আলম বলেন, রোটারিয়ানরা নিজেদের পক্ষ থেকে মানুষকে সেবা করার চেষ্ঠা করে। আমাদের সম্পদের একটি অংশ সমাজে যেখানে প্রয়োজন আমরা সেখানে খরচ করি। রোটারিয়ান জিকু ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন তার প্রতি শুভ কামনা এবং দোয়া রইলো।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল বলেন, মানুষকে সেবা করাই মানুষের ধর্ম। যারা কাজ করছে, মানুষের জন্য কাজ করছে তাদের জন্য দোয়া রইলো। রমজান মাস গভীর তাৎপর্যপূর্ণ মাস। সেই মাসকে সামনে রেখে যারা ইফতার সামগ্রীর আয়োজন করেছে তাদের প্রতি অন্তর থেকে ভালোবাসা রইলো।

এসময় সভাপতির বক্তব্যে মোঃ নুরুজ্জামান জিকু বলেন, অসহায় ও দুস্থদের মুখে হাসি ফোঁটানোর জন্য অনেক বছর যাবৎ এ কাজগুলো আমি করে যাচ্ছি। আমি আমার ছেলে মেয়েদের ওছিয়ত করে যাবো, যেনো আমার মৃত্যুর পরও এ কার্যক্রম চলমান থাকে। আমি যে কাজগুলো করছি আপনাদের কাছে দোয়া চাই যেনো আল্লাহ-তায়ালা সবসময় এভাবেই আপনাদের সেবা তৌফিক দান করেন।

ধলেশ্বরী তীরে সামাজিক সংগঠনের সভাপতি রোটারিয়ান মোঃ নুরুজ্জামান জিকুর আয়োজনে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট গভর্নর ইন্জিনিয়ার এম এ ওহাব, ডিস্ট্রিক্ট গভর্নর পি পি হাফিজ উ বিপ্লব, সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর, আওয়ামী লীগ নেতা শফিক আহমেদ ও পূর্ব চরগড়কুল ইউনিয়ন স্কুলের সভাপতি নাজির হোসেন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধলেশ্বরী তীরে সামাজিক সংগঠনের সভাপতি রোটারিয়ান মোঃ নুরুজ্জামান জিকুর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার অতি দরিদ্র ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পবিত্র রমজান মাসে খাদ্য সামগ্রী পেয়ে অসহায় পরিবারের কয়েকজন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তাদের খুব ভালো লাগছে রমজান মাসে এতগুলো খাদ্য সামগ্রী পেয়ে। এই খাদ্য সামগ্রী দিয়ে তাদের অনেক দিন চলবে ও তারা ভালোমতো রমজানের রোজা রাখতে পারবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102