বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

১০নং-ওয়ার্ডে সংযোগ কালে বিএনপিকে রাজনৈতিক দল ভাবতাম না- শামীম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৯ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, বিএনপিকে আমি রাজনৈতিক দল ভাবতাম না। ২০১৪ সালে তারা স্কুল পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। সে সময় তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হলে আজ এ দিন দেখতে হত না। বুধবার (২০শে ডিসেম্বর) বিকেল থেকে রাতঅবদী সিদ্ধিরগঞ্জের ১০ নং- ওর্য়াডে বিভিন্ন এলাকায় গনসংযোগ কালে এলাকায় উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আমি মানসিকভাবে সুস্থ নেই। ট্রেনে একটা বাচ্চার ব্যাগ পড়ে আছে। সে তার মাকে জড়িয়ে মারা গেল। এরা রাজনৈতিক দল! এগুলো দেখে আমি সুস্থ হতে পারিনি এখনও। আমারও একটা নাতি আছে। আমি মানুষকে বলতে চাই জেগে উঠুন এই নরপশুদের বিরুদ্ধে।

সাংসদ আরও বলেন, আমার এলাকায় গতকাল ধ্বংসাত্মক কাজ চালানো হল। ফতুল্লায় ১৩/১৪ পয়েন্টে মশাল মিছিল করল। তারা সবাই সন্ত্রাসী। ওদের ঠেকাতে পাঁচ মিনিটও লাগবে না যদি জনগণ নির্দেশ দেয়। কিন্তু এগুলো কাদের ইন্ধনে করছে ওরা, এটা আমি প্রশ্ন রাখতে চাই। নারায়ণগঞ্জে আমি নির্বাচিত হয়ে প্রতি ওয়ার্ড থেকে সকল শ্রেণী পেশার এক হাজার লোক নিয়ে কাজ শুরু করবো। শুধু আওয়ামী লীগ না, সকল শ্রেনী পেশা ও দল মতের লোক নিয়ে কাজ করবো। আমার এখন মূল টার্গেট মাদক সন্ত্রাস নির্মূল করা। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা এখনও বাংলাদেশে রাজনীতি করে। আমি মনে করি স্বাধীনতা যুদ্ধের শহীদরা আজ লজ্জিত, আমিও লজ্জিত।

শামীম ওসমান আরো বলেন, আপনি যদি মনে করেন ভবিষ্যত প্রজন্মকে ফল খাওয়াবেন তাহলে ফল গাছ লাগানো উচিত। আমাকে সার দিবেন পরিচর্যা করবেন। আর আমি যদি কাটা গাছ হই তাহলে সেটাকে কেটে ফেলে দেয়া উচিত। আমি মানুষকে বলতে চাই জাগো।

এসময় উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ নাসিক ১০নং- ওর্য়াডের কাউন্সিলর মোঃ ইফতেখার আলম খোকনের সভাপতিত্বে উঠান বৈঠক গুলোতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, খোকন সাহা, জেলা যুবলীগের সাবেক আহবায়ক এহেসানুল হক নিপু, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, যুবলীগ নেতা ও যুব সমাজের নয়ন মনি কাজী মোঃ আমির আলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান মন্ডল সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া,১০নং- ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ, জালাল উদ্দিন, কাজী আতাউরি রহমান, রিয়াজ উদ্দিন রেনু, নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, আব্দুস সামাদ মোল্লা, ইসমাইল হোসেন, সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102