বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

৬নং ওয়ার্ডে শামীম ওসমানের গণসংযোগ – শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৮ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। গেল ১৮ই ডিসেম্বর হতে নানা কৌশলে নিজ নিজ আসনভিত্তিক এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। নারায়ণগঞ্জ-৪ আসনে এবারও আওয়ামী লীগের নৌকা’র মাঝি তিনি।

বুধবার (২০শে ডিসেম্বর) দুপুর আড়াই টায় ৬নং- ওয়ার্ড কাউন্সিলার মোঃ মতিউর রহমান (মতি)”র কার্যালয় থেকে গণসংযোগ শুরু করে শুমিলপাড়ায় যান শামীম ওসমান। মুরুব্বিদের কাছে দোয়া প্রার্থণা, ছোটদের মাথায় হাত বুলিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে নির্বাচনের ডাক পৌঁছান তিনি। হাঁটতে হাঁটতে এসও রোডের মেঘনা ডিপো এলাকায় হয়ে সিরাজ মন্ডলের বাড়ি এলাকায় আসেন তিনি। এসময় এলাকাবাসীর সাথে কুশোল-বিনিময় করার সময়ে ‘নৌকা’র মাঝিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বার্মা ষ্ট্যান্ড এলাকায় হয়ে জাহাঙ্গীর মাষ্টার এর এলাকা এসে গণসংযোগ শেষ করেন শামীম ওসমান।

গণসংযোগ কালে তিনি বলেন, আমি ভোট চাইতে নয়, ভোট ভিক্ষা করতে নয়, আমি জনগণকে সজাগ করতে এসেছি। একদল দেশজুড়ে গাড়িতে আগুন, ট্রেনে আগুন লাগিয়ে নৈরাজ্যের সৃষ্টি করছে। জনগণের ভোগান্তি বাড়ছে, ক্ষয়-ক্ষতি হচ্ছে। জনগণ হলেন রাষ্ট্রের মালিক। তারা হুকুম করলেই হাজার হাজার মানুষ নিয়ে মাঠে নেমে পরবো। এসময় উপস্হিত ছিলেন ৬ নং- ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান (মতি) সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102