বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে না’গঞ্জে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৯ 🪪

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৪৩তম জন্ম ও ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) ২নং রেল গেইটস্থ বাসদ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মিমি পূজা দাসের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসদের নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি নিগার সুলতানা পলি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি মুন্নি সরদার, ছাত্র ফ্রন্ট জেলার সদস্য সচিব নাসিমা সর্দার। আজ সকাল ৮ টায় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে অবস্থিত বেগম রোকেয়ার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ। সমাজে নারীকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, নারীর সামনে সকল প্রতিবন্ধকতা দূর করার সাহস, যুক্তি ও আপন প্রত্যয় নির্মাণের লক্ষ্যে আজীবন তিনি সংগ্রাম করেছেন, লেখনী ধরেছেন, স্কুল প্রতিষ্ঠা করেছেন, সংগঠন গড়ে তুলেছেন। বর্তমান সময়ে সারা দেশে নারী-শিশু-ধর্ষণ-নির্যাতন-হত্যা এক ভয়াবহ রূপ নিয়েছে। পাহাড়ে-সমতলে-ঘরে-পথে-স্কুলে-কারখানায় যেকোন স্থানে, দিনে-রাতে, যেকোন জায়গায় নারী নিপীড়নের শিকার হন। স্বাধীনতার ৫২ বছর পরও বাংলাদেশের আইনে নারীর সমানাধিকার নাই, সমকাজে সমমজুরি নাই। বাল্য বিবাহ করোনাকালীন সময়ে আরও ভয়াবহ রূপ লাভ করেছে। নারীরা একদিকে অর্থনৈতিক শোষণ ও আরেকদিকে ভোগবাদী পুরুষতান্ত্রিক মানসিকতার দ্বারা নির্যাতিত। ফলে এই শোষণমূলক ব্যক্তি মালিকানার সমাজ পরিবর্তন ও পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তনে, সমাজের সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে, নারী মুক্তির আন্দোলনে বেগম রোকেয়া আজও প্রেরণার উৎস।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102