শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ, শিশুদের নিরাপদ মাঠ নিশ্চিতের তাগিদ হাফ ভাড়ার দাবিতে সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: আবু সাঈদ ভারপ্রাপ্ত সভাপতি বন্দর মুছাপুরে আওয়ামী দোসরদের নতুন ডেরা’য় বিএনপি নেতা শাহিন, ক্ষোভে ফুঁসছে তৃণমূল আমরা যত কাজ করি, সবই আল্লাহর সন্তুষ্টির জন্য- আবদুল জব্বার  নগরীর যানজট নিরসনে নাসিকের যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানালেন ডা. মজিবুর রহমান পূজোয় নারী ও শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত’র দাবিতে জেলা ডিসি ও এসপি’ কাছে মহিলা পরিষদের স্মারকলিপি  অসম্ভবকে সম্ভব করে সর্বমহলে প্রশংসিত শাখাওয়াত হোসেন ও হাবিবুর রহমান: যানজটমুক্ত নারায়ণগঞ্জে স্বস্তি নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের কর্মসূচিতে দ্রুত অভিযোগপত্র দাখিল ও বিচার শুরুর দাবি যানজট নিরসনে নাসিকের উদ্যোগ: প্রশাসক সাখাওয়াত হোসেনকে বিএনপি নেতা হীরা সরদারের অভিনন্দন

শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪৪ 🪪
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন”- শীর্ষক এক মানববন্ধন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ  জেলা সভাপতি রীনা আহমেদের সভাপতিত্বে নগরীর মেট্রো হল সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত হয়।
বুধবার ৭ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে এবারের প্রতিপাদ্য বিষয়- “সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর।”
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন- জেলার আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, অর্থ সম্পাদক শীলা সরকার, জেলার সদস্য ও স্বনামধন্য আবৃত্তিকার ফাহমিদা আজাদসহ নেতৃবৃন্দ এবং পরিচালনা করেন প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ।
বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।
তারা বলেন- নারায়ণগঞ্জ জেলাসহ সারাদেশে এই উৎসব যাতে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পালিত হয়, প্রশাসন ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। নারী ও শিশুরা যাতে নিরাপদে দুর্গোৎসব পালন করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি  থাকুক। সকলে মিলে মিশে আনন্দ উপভোগ করুক- এই পরিবেশ সৃষ্টি করতে হবে। এই কর্মসূচি বাংলাদেশ মহিলা পরিষদ সারা দেশব্যাপী একযোগে পালন করে।
উপস্থিত ছিলেন জেলা, শহর ও পাড়া কমিটির অর্ধ শতাধিক সদস্য।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102