সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস লোডশেডিংয়ে বিপর্যস্ত পোশাক খাত: শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে গভীর উদ্বেগ শ্রমিক নেতা রবিনের ডা. আল আমিন রাকিবের বাবার ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শোক দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন খালেদাজিয়ার ৮২তম জম্মদিনে বন্দর থানা কৃষক দলের উদ্যাগে মিলাদও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্যাম্পাস ভাবনা সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকাকে এমপি আজহারুল ইসলাম মান্নানের সংবর্ধনা সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স ( এম ডাব্লিউ) হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন রাকিবুর রহমান সাগর ফতুল্লায় পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ: বিদেশি পিস্তল ও গুলিসহ ২ জন গ্রেফতার, আহত ৩ পুলিশ সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ

সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স ( এম ডাব্লিউ) হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন রাকিবুর রহমান সাগর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৭ 🪪

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স ( এম ডাব্লিউ) হাইস্কুলের নতুন এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাকিবুর রহমান সাগর।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুসরণ করে গত ১১ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আগামী ছয় মাসের জন্য এই এডহক কমিটির অনুমোদন প্রদান করেছে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মো. রাকিবুর রহমান সাগর ছাড়াও সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. আতিকুর রহমান এবং অভিভাবক সদস্য হিসেবে মো. মোহসীন হোসেনকে রাখা হয়েছে। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. রাকিবুর রহমান সাগর সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি সম্মানিত। এই দায়িত্বকে আমি একটি বড় আমানত হিসেবে মনে করি।”

বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুদৃঢ় সমন্বয় তৈরি করা আমার অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

উল্লেখ্য, নারায়ণগঞ্জের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানটির নতুন কমিটির হাত ধরে শিক্ষার মান ও পরিবেশ আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102