রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ: বিদেশি পিস্তল ও গুলিসহ ২ জন গ্রেফতার, আহত ৩ পুলিশ সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ খালেদা জিয়ার ত্যাগের ঋণ এ দেশের মানুষ শোধ করতে পারবে না: এমপি মান্নান নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা: ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা

ফতুল্লায় পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ: বিদেশি পিস্তল ও গুলিসহ ২ জন গ্রেফতার, আহত ৩ পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৩ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে জসিম নামে এক অস্ত্রধারী পায়ে গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট, ২০২৬) দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর রেলস্টেশনের পশ্চিম পাশে মাওলানা আব্দুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলো— ফতুল্লার ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে জসিম (২৪) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল ইসদাইর এলাকায় জসিম ও মোহনসহ ২০-২৫ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) মোঃ রফিক, বিপিএম ও এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার পাল্টা ৫ রাউন্ড গুলি ছোড়েন।

এই সংঘর্ষে পুলিশের তিন সদস্য আহত হন এবং অস্ত্রধারী জসিম তার ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে জসিম ও মোহনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আহত পুলিশ সদস্য এবং গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি এবং তাদের পলাতক সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইন এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102