শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন  সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই: হাফেজ আবদুল মোমিন নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সির বদলির আদেশ প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন জেলাবাসী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপনের শ্রদ্ধা ও শুভেচ্ছা মাদক ও কিশোর গ্যাং  সমাজের ভয়াবহ ব্যাধি: ফতুল্লায় মাওলানা আবদুল জব্বার সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কোকোর ৫৭তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উদ্যোগে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬৩ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী হোসিয়ারি সমিতি কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর একক ও নিজস্ব উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে তাঁর রুহের মাগফিরাতের পাশাপাশি জিয়া পরিবার এবং দেশের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করা হয়।

তবে কর্মসূচিরে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে।

তৃণমূল নেতাদের সূত্রে জানা গেছে, মহানগর বিএনপির মূল ধারার একমাত্র শীর্ষ নেতা হিসেবে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ব্যাতিত অন্য কোনো প্রভাবশালী নেতাকর্মী বা শীর্ষ পদধারীকে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

এই পরিস্থিতিতে দলের সাধারণ সমর্থক ও তৃণমূল নেতাকর্মীদের অভিমত—সংগঠনের মূল দায়িত্বে থাকা অনেকেই যখন নিরব বা নিষ্ক্রিয়, তখন চরম প্রতিকূলতা সত্ত্বেও একা উদ্যোগ নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করে অ্যাডভোকেট টিপু বস্তুত ‘মহানগর বিএনপির ইজ্জত ও সাংগঠনিক মর্যাদা রক্ষা করেছেন।

দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ্ মোহাম্মদ রেজা রিপন, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হীরা সরদার, বিএনপি নেতা শাহাবুদ্দিন, মাসুদ, রনি ও তানিয়াসহ স্থানীয় সাধারণ কর্মী ও সমর্থকবৃন্দ।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102