শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার ঐতিহাসিক ১৬ জুলাই: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করলেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন মদনগঞ্জে কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল

“জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৫ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত জুলাই কর্মসূচির অংশ হিসেবে ১৬ জুলাই বৃহস্পতিবার ২০২৬ তারিখে জুলাই শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মুমিনুল হক সরকার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তারবিয়াত সেক্রেটারি প্রিন্সিপ্যাল মাসুদুর রহমান গিয়াস।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে দেশের প্রায় ৬৯ শতাংশ মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু সরকার তা বাস্তবায়ন না করে নানা তালবাহানা করছে। তাই অবিলম্বে সকল ধরনের টালবাহানা পরিহার করে জুলাই সনদ iবাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
 সভায় আলোচনা পেশ করেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইলিয়াছ মোল্লা।
এছাড়াও বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল বাকী, জেলা বায়তুলমাল সেক্রেটারি ও জেলা শূরা সদস্য এবং ফতুল্লা উত্তর থানা সেক্রেটারি এইচ এম এনামুল হক।
অনুষ্ঠানে জুলাই শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা কর্মপরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102