শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক ‘আশুরায় শিয়াদের অপসংস্কৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না’: আল্লামা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন এলজিডি ভবনের বিপরীতে দ্রুত হচ্ছে লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড; উদ্যোগ নিলেন প্রশাসক মামুন মাহমুদ নিউজ নারায়ণগঞ্জের সিইও তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এস. আলম রাজীবের শোক  ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সচেতনতাই প্রধান হাতিয়ার’: হাই স্কুলে নাসিক প্রশাসকের অভিযান শুরু আহত সাংবাদিক সোনালীর পাশে দুই বিএনপি নেতা; দ্রুত আরোগ্য কামনা সাংবাদিক মিঠুন মিয়া’র শশুর ইন্তেকাল করেছেন 

রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩০ 🪪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলার সহিতুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির।

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক বিদ্যালয়ের ছাত্রীদের উৎসাহিত করতে নিজে একটি ফলজ বৃক্ষ রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি)গণ এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচীতে আরও অংশগ্রহণ করেন সহিতুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। স্থানীয় জনসাধারণও স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বনায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকার দেশব্যাপী এই ৫ বছর মেয়াদী বৃক্ষরোপণ পরিকল্পনা গ্রহণ করেছে, যার বাস্তবায়ন রূপগঞ্জসহ পুরো নারায়ণগঞ্জ জেলায় গুরুত্বের সাথে শুরু হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102