বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় আগুনে নিহত ৫ প্রবাসীর মরদেহ আনতে সব ধরনের সহায়তার আশ্বাস ইউএনও’র জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন  নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক টিটু ঢালি, হারুন সদস্য সচিব সোনারগাঁ হবে আগামীর বাংলাদেশের উদাহরণ: এমপি পুত্র সজীব নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ’ স্লোগানে বর্ণাঢ্য বৃক্ষমেলা ও অভিযান শুরু ঢাবি শিক্ষার্থী পলিনের শিক্ষায় সহায়তায় এগিয়ে এলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক দেশ বিক্রি হবে না, জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেব না’: নারায়ণগঞ্জে বাসদের পথসভা নারায়ণগঞ্জে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদ: প্রধানমন্ত্রীর কাছে নাগরিক অধিকার ফোরামের স্মারকলিপি কার্ডের উছিলা দিয়ে জুলাই সনদ রুখে দেওয়া যাবে না’: মাওলানা আবদুল জব্বার

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১২৫ 🪪

মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট টিপু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। তিনি সংকটে দিশেহারা জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন এবং পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে মানুষের অধিকার নিশ্চিত করেছিলেন। তাঁর আদর্শকে বুকে ধারণ করেই আমাদের রাজপথের লড়াই চালিয়ে যেতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে মাশুকুল ইসলাম রাজিব বলেন, “শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি আজও এদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের মূলমন্ত্র। তাঁর ত্যাগ ও দেশপ্রেম আমাদের অনুপ্রেরণা। বর্তমান দুঃশাসন থেকে মুক্তি পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।”

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনের সঞ্চালনায় এবং মাসুম খান ও গোলাম রাব্বানীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহাদাত উল্লাহ তপন, বিএনপি নেতা শাহাবুদ্দিন ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশনায়ক তারেক রহমানের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102