সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘদিন পর বক্তাবলীতে জাকের পার্টির জলসা ঘরের পুননির্মাণ কাজের উদ্বোধন ডা.শফিকুর রহমানের  আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে তরুণ সমাজ সেবক হাজী হাবিবুর রহমানের ফুলেল শুভেচ্ছা ফতুল্লায় মাদক স্পটে র‌্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় অত্যাধুনিক ‘পেনগান’ উদ্ধার বন্দরে স্কুল ভবনের নিচে ঝুঁকিপূর্ণ এলপি গ্যাস ব্যবসা: ঝুঁকিতে স্কুল পড়ুয়া শত শত শিশু নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মহানগর যুবদল নেতা আক্তারুজ্জামান মৃধার ফুলেল শুভেচ্ছা নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ৩নং ওয়ার্ড যুবদল নেতা ফারহান আহমেদ রুবেলের ফুলেল শুভেচ্ছা নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে যুবদল নেতা জুয়েল প্রধানের ফুলেল শুভেচ্ছা কাশিপুরে পৈত্রিক সম্পত্তি দখলে বাধা ও মারধর: কাদির ও জসিম বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ তৃণমূলের: জোসেফ ইস্যুতে কেন্দ্রীয় যুবদলের তথ্য যাচাইয়ের দাবি

নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ৩নং ওয়ার্ড যুবদল নেতা ফারহান আহমেদ রুবেলের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭৯ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ রুবেল।

রবিবার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন সভার আয়োজন করা হয়। এসময় নবনিযুক্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ফারহান আহমেদ রুবেল।

শুভেচ্ছা বিনিময়কালে ফারহান আহমেদ রুবেল বলেন, “মাসুকুল ইসলাম রাজিব ভাই নারায়ণগঞ্জের রাজপথের একজন পরীক্ষিত ও সাহসী জননেতা। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর মতো একজন যোগ্য ও দূরদর্শী ব্যক্তিকে নিয়োগ দেওয়া অত্যন্ত আনন্দের বিষয়। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে অবহেলিত নারায়ণগঞ্জ একটি আধুনিক, সুপরিকল্পিত ও বাসযোগ্য তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা যখন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে আসেন, তখন সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। মাসুকুল ইসলাম রাজিবের হাত ধরে নারায়ণগঞ্জের দৃশ্যপট বদলে যাবে—এটাই আমাদের বিশ্বাস। তাঁর এই নতুন পথচলায় আমরা সবসময় পাশে থাকবো।”

উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য এনডিএ-এর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের পর থেকেই জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাঁকে নিয়মিত অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102