বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় আগুনে নিহত ৫ প্রবাসীর মরদেহ আনতে সব ধরনের সহায়তার আশ্বাস ইউএনও’র জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন  নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক টিটু ঢালি, হারুন সদস্য সচিব সোনারগাঁ হবে আগামীর বাংলাদেশের উদাহরণ: এমপি পুত্র সজীব নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ’ স্লোগানে বর্ণাঢ্য বৃক্ষমেলা ও অভিযান শুরু ঢাবি শিক্ষার্থী পলিনের শিক্ষায় সহায়তায় এগিয়ে এলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক দেশ বিক্রি হবে না, জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেব না’: নারায়ণগঞ্জে বাসদের পথসভা নারায়ণগঞ্জে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদ: প্রধানমন্ত্রীর কাছে নাগরিক অধিকার ফোরামের স্মারকলিপি কার্ডের উছিলা দিয়ে জুলাই সনদ রুখে দেওয়া যাবে না’: মাওলানা আবদুল জব্বার

নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফতুল্লা থানা যুবদল নেতা সালাউদ্দিন রানার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৪৫ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা।

শুক্রবার (১২ জুন) রাতে নগরীর মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারী সমিতি কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন সভার আয়োজন করা হয়। এসময় মাসুকুল ইসলাম রাজিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সালাউদ্দিন রানা এবং তাঁর সাথে থাকা যুবদলের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে সালাউদ্দিন রানা বলেন, “মাসুকুল ইসলাম রাজিব আমাদের নারায়ণগঞ্জের রাজপথের এক উজ্জ্বল নক্ষত্র এবং ত্যাগের প্রতীক। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর মতো একজন কর্মঠ ও দূরদর্শী নেতৃত্বকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ ও সুপরিকল্পিত নেতৃত্বে নারায়ণগঞ্জ একটি আধুনিক, যানজটমুক্ত ও বাসযোগ্য আদর্শ নগরী হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “তৃণমূল থেকে উঠে আসা একজন সাহসী নেতা যখন এমন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পান, তখন সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। মাসুকুল ইসলাম রাজিবের হাত ধরে নারায়ণগঞ্জের চেহারা বদলে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। ফতুল্লা থানা যুবদল তাঁর এই নতুন অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে।”

উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য এনডিএ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই নিয়োগের পর থেকেই দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে নিয়মিত অভিনন্দন জানানো হচ্ছে। শুভেচ্ছা প্রদানকালে ফতুল্লা থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102